বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


স্ট্রিট ফুডের তালিকায় জনপ্রিয় ফুচকা


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২২ ১৭:২৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১৪

 ছবি : সংগৃহীত

বাংলাদেশের ফুচকা এশিয়ার সেরা ৫০টি স্ট্রিট ফুডের তালিকায় জায়গা করে নিয়েছে । কোয়েস্ট’স ওয়ার্ল্ড অব ওয়ান্ডার সিরিজের অংশ হিসেবে এশিয়ার এই স্ট্রিট ফুডের তালিকা প্রকাশ করেছে সিএনএন। তবে এটি ভারতে পানিপুরি, গোল গাপ্পা ও গুপচুপ নামেও পরিচিত।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, টক-ঝাল-মিষ্টি স্বাদের এই ফুচকা বাংলাদেশের প্রতিনিধিত্বকারী আর সর্বজনীন স্ট্রিট ফুড। মচমচে ফাঁপা গোলকে ডাবলি মটর আর আলুর মিশ্রণে তৈরি পুরে আরও মেশানো থাকে পেঁয়াজ, মরিচ, শসা, আর চটপটির বিশেষ মসলা। তবে ফুচকার সঙ্গে দেওয়া তেঁতুলের চাটনিই সবচেয়ে বিশিষ্ট। একেকটি ফুচকা মুখে পুরে নেওয়ার আগে সেই তেঁতুলের পানি মিশিয়ে নেন বাংলাদেশিরা।

বাংলাদেশের ফুচকা ছাড়াও শ্রীলঙ্কার আচ্ছরু, পাকিস্তানের বান কাবাব ও ফালুদা, হংকংয়ের চিওং ফান, ভারতের জালেবি (জিলাপি), থাইল্যান্ডের খাও সোই, দক্ষিণ কোরিয়ার কিমবাপ, নেপালের মোমো, সিঙ্গাপুরের ঝাল কাঁকড়া, ভুটানের এমা দাতশি এবং ইন্দোনেশিয়ার গাদো গাদো জনপ্রিয় সর্বজনীন খাবারের তালিকায় স্থান পেয়েছে।

সূত্র: সিএনএন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top