বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৩০ বারের চেষ্টায় গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে লিনেট


প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৩ ১৬:৫০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৬

 ফাইল ছবি

গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতায় এর আগে আরও ২৯ বার অংশ নিয়েছিলেন ম্যাগদা লিনেট। তবে কোনোবারই তৃতীয় রাউন্ডের বেশি পেরোতে পারেননি পোলিশ তারকা। তবে এবার সবাইকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন ৩০ বছর বয়সী এ তারকা।

ফ্রেঞ্চ তারকা ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিলেন লিনেট। আত্মবিশ্বাসটা ছিল এই ম্যাচেও। সেটা কাজে লাগিয়েই বুধবার দুই গ্র্যান্ড স্ল্যামের ফাইনালিস্ট ক্যারোলিনা প্লিসকোভাকে হারালেন তিনি। সেমিতে ওঠার লড়াইয়ে ক্যারোলিনাকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন লিনেট।

নিজের এমন সাফল্য যেন বিশ্বাসই হচ্ছে না লিনেটের। শেষ চারে জায়গা পাওয়াটাকে স্বপ্নের মতো ব্যাপার বলছেন পোলিশ তারকা, ‘আমি আবেগে ভাসছি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সত্যিই স্বপ্ন সত্যি হলো। আমি খুবই কৃতজ্ঞ এবং সুখী। আমি এটা কোনোদিন ভুলবো না, সারাজীবন আমার সঙ্গে থাকবে।’

পরের রাউন্ডে লিনেট বেলারুশিয়ান পঞ্চম বাছাই আরিনা সাবালেঙ্কা কিংবা ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচের বিপক্ষে খেলবেন। দুজনেই প্রথমবার অস্ট্রেলিয়ার ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top