বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রেহানের প্রথম বলেই ফিরলেন হৃদয়


প্রকাশিত:
১২ মার্চ ২০২৩ ১৮:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৫

ছবি সংগৃহিত

২৭ রানে দুই ওপেনারকে হারিয়ে কিছুটা হলেও বিপদে পড়েছিল বাংলাদেশ। তবে শান্ত-হৃদয় জুটিতে সেই শঙ্কার মেঘ উড়ে গেছে। দুই তরুণের সাবলীল ব্যাটিংয়ে দশম ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশ। তবে এরপরই ফেরেন হৃদয়। তার ব্যাট থেকে এসেছে ১৭ রান।

১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৬০ রান। মিরাজ উইকেটে আছেন ২ রান নিয়ে, অপর অপরাজিত ব্যাটার শান্তর সংগ্রহ ২০ রান।

এর আগে ইনিংস ওপেন করতে নেমে দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন দাস। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছেন তিনি। কিছুতেই যেন খোলস ছেড়ে বের হতে পারছেন না এই ওপেনার। ৯ রান করে লিটন সাজঘরে ফেরায় ভাঙে ১৬ রানের উদ্বোধনী জুটি।

লিটনের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি রনি তালুকদার। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা এই ওপেনার উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। জোফরা আর্চারের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে নামের পাশে যোগ করেছেন ১৪ বলে ৯ রান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top