7067

02/05/2026 সহপাঠীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু ক্রিকেটার শামীমের

সহপাঠীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু ক্রিকেটার শামীমের

ক্রীড়া ডেস্ক

২৯ সেপ্টেম্বর ২০২২ ১৮:৪৭

জাতীয় দলে খেলা ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী সহপাঠীর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের ছবি পোস্ট করে এমনটি জানান এই হার্ডহিটার ব্যাটার। ফেসবুক প্রোফাইলে ছবি পোস্ট করে শামীম লিখেছেন, ‘সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।’

যুব বিশ্বকাপজয়ী এই ব্যাটারকে অভিনন্দন জানিয়েছে বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। একজন ফেসবুকে লিখেন, ‘আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।’

২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শামীম পাটোয়ীরর। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে তাকে সম্ভাবনাময় মনে হয়েছিল। তবে নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি। পরে দলে জায়গা হারান।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]