26649

02/05/2026 সাবেক চেয়ারম্যান শাহিনকে অভিযুক্ত করে চার্জশিট

সাবেক চেয়ারম্যান শাহিনকে অভিযুক্ত করে চার্জশিট

আদালত প্রতিবেদক

৫ ডিসেম্বর ২০২৪ ০৯:৪১

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোসলেম রেজাকে লাঞ্ছিতের মামলায় কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহীন আহমেদ ওরফে শাহীন চেয়ারম্যানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালত সূত্রে চার্জশিট দাখিলের বিষয়টি জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল হাসান গত ১৯ সেপ্টেম্বর আদালতে চার্জশিট জমা দেন।

আগামী ২৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি শুনানির জন্য ধার্য রয়েছে।

গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন চলাকালে লাঞ্ছিতের ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রিজাইডিং অফিসার মোসলেম রেজা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নির্বাচন আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়। প্রিজাইডিং অফিসার মোছলেম রেজা কেরানীগঞ্জ জেলার পল্লী বিদুৎ উন্নয়নের এজিএম হিসাবে কর্মরত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]