বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


 নাফ নদীতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২২ ০০:০৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

ছবি সংগৃহীত

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর কারণে ৩নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে কক্সবাজার সমুদ্র উপকূলে। ফলে কক্সবাজার-সেন্টমার্টিন সমুদ্রপথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সভাপতি তোফায়েল আহমেদ।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসক। তাই জাহাজ চলাচল বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিন নৌ-পথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top