বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদবেদি


প্রকাশিত:
১৬ ডিসেম্বর ২০২৫ ১৪:০০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

ছবি : সংগৃহীত

মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় জাতির বীর সন্তানদের স্মরণ করছেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানাতে এসে দেওয়া ফুলে ভরে উঠেছে বীর শহীদদের বেদি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে দেশের বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে।

সরেজমিনে দেখা যায়, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এ দেশ। জাতি পেয়েছে একটি মানচিত্র। সেই বীর শহীদদের প্রতি সম্মান ও ফুলেল শ্রদ্ধা জানাতে লাখো মানুষ ভিড় করেছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যাচ্ছে শহীদবেদি। একইসঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও আসছেন জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

এর আগে, এদিন ভোর ৬টা ৩৩ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ৬টার ৫৪ মিনিটের দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শ্রদ্ধা জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top