বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রাশিয়া থেকে এলো সাড়ে ৫২ হাজার টন গম


প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৩

ফাইল ছবি

রাশিয়া থেকে সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি পার্থ-১ জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রা‌শিয়া থে‌কে গম নি‌য়ে জাহাজ‌টি চট্টগ্রামের কুতুবদিয়া পৌঁছায়। এক তথ‌্য বিবরণী‌তে অন্তর্বর্তী সরকার এসব তথ‌্য জা‌নি‌য়ে‌ছে।

আরও জানা‌নো হ‌য়ে‌ছে, রাশিয়া থেকে সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গম নিয়ে এমভি পার্থ-১ জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে।

রাশিয়া থেকে গম আমদানির জন্য গত ৭ জুলাই এ সংক্রান্ত নগদ ক্রয় চুক্তি সম্পাদিত হয়েছিল। দ্রুত খালাসের জন্য জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে।

জানা গে‌ছে, সাড়ে ৫২ হাজার মেট্রিক টন গমের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top