শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল ই-সিগারেটসহ যাত্রী আটক


প্রকাশিত:
২২ জুন ২০২৫ ০৮:২২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:০৪

ছবি সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর ব্যাগ থেকে বিপুল ইলেকট্রিক সিগারেট ও সিগারেট এক্সেসরিজ উদ্ধার করা হয়েছে।

রোববার (২২ জুন) ভোরে আবুধাবি থেকে আসা ফ্লাইটে এই ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে অবতরণের পর সকাল ৬টা ২০ মিনিটে যাত্রী মোহাম্মদ আইয়ুব কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে গোপন সংবাদের ভিত্তিতে চ্যালেঞ্জ করে এনএসআই সদস্যরা। পরে তল্লাশিতে তার ব্যাগ থেকে বিপুল নিষিদ্ধ ইলেকট্রনিক ধূমপান সামগ্রী উদ্ধার করা হয়।

আইয়ুব সাতকানিয়া পূর্ব আমিলাইশ এলাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ২০টি ইলেকট্রিক সিগারেট, ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৭৩ হাজার টাকা। তার মধ্যে রিফিল লিকুইডের মূল্যই প্রায় সাড়ে আট লাখ টাকা। গ্রেপ্তার যাত্রী মাওলানা মোহাম্মদ আইয়ুব চট্টগ্রামের সাতকানিয়ার বাসিন্দা।

এ বিষয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীটিকে থামিয়ে ব্যাগ তল্লাশি করে ই-সিগারেট ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। এটি আমাদের নিয়মিত নজরদারির সফল অংশ।

তিনি জানান, যেহেতু যাত্রী প্রথমবারের মতো এ ধরনের ঘটনায় জড়িত হয়েছেন, তাই নিয়ম অনুযায়ী জব্দকৃত সামগ্রী ডিএম (ডিপার্টমেন্টাল ম্যাটার) হিসেবে সংরক্ষণ করা হয়েছে এবং যাত্রীকে ছেড়ে দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top