শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


তুরস্ক-ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশি দূতের সৌজন্য সাক্ষাৎ


প্রকাশিত:
১০ মে ২০২৫ ১২:৪২

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৫

ছবি সংগৃহীত

বাহরাইনে নিযুক্ত তুরস্ক ও ওমানের রাষ্ট্রদূতের সঙ্গে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সম্প্রতি পৃথক দুটি সাক্ষাতের কথা জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানায়, গত ৫ মে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার বাহরাইনে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ড. আয়েশে হিলাল সায়ান কোয়টাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

একইদিন রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত সাইয়্যেদ ফয়সাল বিন হারিব বিন হামেদ আল বুসাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top