বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ডিআরইউকে ক্রোকারিজ উপহার দিল ‘ট্যাপট্যাপ সেন্ড’


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৩

ছবি : মামুন রশীদ

জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের উদ্যোগে বিদেশ থেকে টাকা পাঠানোর অ্যাপ ‘ট্যাপট্যাপ সেন্ড’ এর পক্ষ থেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ক্যান্টিনে ক্রোকারিজ সামগ্রী উপহার দেওয়া হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ডিআরইউ ক্যান্টিনে বিভিন্ন আইটেমের ৫১৪পিস ক্রোকারিজ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্যাপট্যাপ সেন্ড বাংলাদেশের অ্যাম্বাসেডর ও মিডিয়া কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে বক্তৃতা করেন, এফবিসিসিআই-এর বৈষম্যবিরোধী সংস্কার পরিষদের সদস্য আতিকুর রহমান, ডিআরইউ সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ার, জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের সহ-আহবায়ক জিয়াউল হক সবুজ ও সদস্য সচিব মো. মিয়া হোসেন, ডিআরইউ যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ণ সম্পাদক ছলিম উল্লাহ মেজবাহ, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে নেতারা ক্রোকারিজ সামগ্রী উপহার দেওয়ায় ‘ট্যাপট্যাপ সেন্ড’ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। সেই সাথে ভবিষ্যতে সাংবাদিকদের সাথে বিভিন্ন কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top