বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ঈদে তৈরি করুন গরুর মাংসের কালা ভুনা


প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২২ ২২:৩১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০

ফাইল ছবি

বিভিন্ন আয়োজনে, অতিথি আপ্যায়নে রাখতে পারেন গরুর মাংসের এই পদ। পোলাও, পরোটা, খিচুড়ি, গরম ভাত কিংবা রুটির সঙ্গে গরুর মাংসের কালা ভুনা খেতে বেশ লাগে। কালা ভুনা রান্নার জন্য সঠিক রেসিপি জানা থাকা চাই। নয়তো এর সঠিক স্বাদ পাওয়া যাবে না। চলুন জেনে নেওয়া যাক গরুর মাংসের কালা ভুনা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ছাড়া গরুর মাংস- ২ কেজি হাড়, মরিচ গুঁড়া- ২ টেবিল চামচ, হলুদ গুঁড়া- ১ টেবিল চামচ, ১/২ চামচ জিরা গুঁড়া- ১/২ চামচ, ধনিয়া গুঁড়া- ১/২ চামচ, পেঁয়াজ বাটা- ১ চা চামচ, রসুন বাটা- ২ চামচ, আদা বাটা- ১/২ চামচ, গরম মশলা- সামান্য, পেঁয়াজ কুচি- ১/২ কাপ, কাঁচা মরিচ-কয়েকটি, লবণ- পরিমাণমতো, সরিষার তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

গরুর মাংস ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন। তারপর লবণ, তেল ও বাকি সব মসলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে (পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ বাদে)। মাখানো মাংসটি এবার চুলায় হালকা আঁচ রেখে জ্বাল দিতে হবে। এবার দুই কাপ পানি দিয়ে আবারো ঢাকনা দিয়ে দিন। ঝোল শুকিয়ে মাংস নরম হয়ে মাংসের পাত্রটি নামিয়ে রাখুন। এবার একটি ফ্রাইপ্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ ভেজে নিন। সোনালি রং হয়ে এলে তাতে গরুর মাংস দিয়ে হালকা আঁচে ভাজতে হবে। মাংস কালো হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন, খেয়াল রাখতে হবে যাতে মাংস পুড়ে না যায়। এরপর নামিয়ে পরিবেশন করুন।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top