বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিয়ে করছেন হৃতিক-সাবা!


প্রকাশিত:
১০ মার্চ ২০২২ ১৬:৫৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:০২

 ছবি : সংগৃহীত

বলিউড তারকা হৃতিক রোশন ও তার প্রেমিকা সাবা আজাদকে নিয়ে আলোচনা থামছে না। শোনা যাচ্ছে, খুব শিগগিরই নাকি সাবাকে বিয়ে করতে চলেছেন সুদর্শন এই তারকা অভিনেতা। আর এতে তার পরিবার ও প্রাক্তন স্ত্রী সুজানেরও নাকি সায় রয়েছে।

কিছু দিন আগেই দ্বিতীয় বিয়ে সেরেছেন হৃতিকের প্রিয় বন্ধু ফারহান আখতার। সে পথেই নাকি হাঁটতে চলেছেন হৃতিক। উল্লেখ্য, বেশ কয়েকদিন আগে সাবার সঙ্গে ডিনার ডেটে গিয়েছিলেন হৃতিক। রেস্তোরাঁ থেকে বের হওয়ামাত্র পাপারাৎজিদের খপ্পরে পড়েন অভিনেতা। রাতারাতি ভাইরাল হয়ে যায় সেই ছবি। তখন থেকেই হৃতিক ও সাবার প্রেম নিয়ে আলোচনা তুঙ্গে।

একে আরও বাড়িয়ে দেন হৃতিক ও সাবা নিজেই। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নতুন এক ছবি। যেখানে রোশন পরিবারের সঙ্গে খোশমেজাজে লাঞ্চ সারতে দেখা যায় সাবাকে। একসঙ্গে বসে দিব্যি আড্ডায় মাতেন তিনি। সাবার প্রত্যেক পোস্টে মন্তব্য করে হৃতিক। তাও নেটিজেনদের নজর এড়ায়নি।

ভারতীয় এক সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলতে গিয়ে নাকি হৃতিক ও সাবার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছেন দু’জন। হৃতিকের পরিবারের প্রত্যেকে সাবাকে পছন্দ করেন। তার দুই ছেলের সঙ্গেও নাকি সাবার সম্পর্ক খুব ভাল। আর হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান? তার সঙ্গেও নাকি সাবার নিয়মিত কথা হয়। গান খুব পছন্দ করেন সুজান। এ নিয়েই দু’জনের মধ্যে নিয়মিত কথাবার্তা হয়।

সূত্রের খবর সত্যি হলে, নিজেদের এই সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে হৃতিক ও সাবার। তবে দু’জনেই আরও কিছুটা সময় অপেক্ষা করতে চাইছেন।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top