বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


কাজলকে জুম করে অস্বস্তিকর অবস্থায় ফ্রেমবন্দি, ক্ষুব্ধ মিনি মাথুর


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২৫ ০৮:৫৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২১:১৯

ছবি সংগৃহীত

বলিউডে তারকাদের নিয়ে পাপারাজ্জিদের অস্বস্তিকর আচরণ নতুন নয়। এবার তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অভিনেত্রী মিনি মাথুর। সম্প্রতি ‘ট্রায়াল’–এর প্রচারে কালো বডিকন পোশাকে হাজির হয়েছিলেন অভিনেত্রী কাজল। সেই ভিডিও দ্রুত ভাইরাল হয় নেটমাধ্যমে; ট্রোলের মুখে পড়েন অভিনেত্রী।

মূলত কাজলের ভাইরাল হওয়া ভিডিওটি পাপারাজ্জিদের ক্যামেরায় তোলা। বিভিন্ন দিক থেকে জুম করে ছবি তোলায় তার শরীরের ভাঁজ স্পষ্ট হয়ে ওঠে। আর সেখান থেকেই শুরু হয় নেটিজেনদের কটাক্ষ। কেউ লিখেছেন ‘মোটা হয়ে গেছেন’, কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘তিনি কি অন্তঃসত্ত্বা’।

কাজলের এভাবে অস্বস্তিকর ছবি তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন মিনি মাথুর। অভিনেত্রী বলেন, ‘খুব কাছ থেকে ইচ্ছাকৃতভাবে এই ছবি তোলা হয়েছে। এতে শরীরের ভাঁজগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। কাজলের শরীরকে এভাবে জুম করে ক্যামেরাবন্দি করা একেবারেই উচিত হয়নি। এর ফলেই তাকে ট্রোলের মুখে পড়তে হচ্ছে।’

তবে সমালোচনা ও কটাক্ষে কান না দিয়ে নিজের কাজ নিয়েই ব্যস্ত কাজল। ‘নয়নিকা সেনগুপ্ত’ রূপে তিনি মন দিয়েছেন প্রচারণায়, নিন্দুকদের মন্তব্যগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top