বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঘনিষ্ঠ দৃশ্যে সহ-অভিনেত্রীর সঙ্গে যা করেছিলেন আমির


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৪ ০৭:৫৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:১০

ফাইল ছবি

বলিউডের অন্যতম অভিনেতার আমির খান। রানি মুখার্জি থেকে সোনালি বেন্দ্রে, বহু অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। ঘনিষ্ঠ দৃশ্যেও অভিনয় করেছেন। কিন্তু একটি ছবিতে অভিনেত্রীর সঙ্গে তার চুম্বন দৃশ্যের কথা আজও ভক্ত-অনুরাগীদের চর্চায়।

ছবির নাম ‘হম হ্যায় রাহি পেয়ার কে’। ছবিতে জুহি চাওলার সঙ্গে জুটি বেঁধেছিলেন আমির। জুহি ছাড়াও আরও এক অভিনেত্রী ছিলেন সিস নবনীত নিশান। তার সঙ্গেই একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল আমিরের। এক সাক্ষাৎকারে তার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।

আমিরের সঙ্গে চুম্বন দৃশ্যের আগে বেশ ঘাবড়ে গিয়েছিলেন তিনি। সেই সময় তাকে কেউ চিনতই না। তাই আমির ও জুহির সামনে বেশ ভয়ে ভয়ে থাকতেন নবনীত। বিশেষ করে চুম্বন দৃশ্যে ভয়ে সিঁটিয়ে ছিলেন তিনি।

দৃশ্যটি বর্ণনা করেছিলেন অভিনেত্রী। নবনীত বলেছিলেন, ‘দৃশ্যটি ছিল আমাদের বাগ্‌দানের পরে আমিরের বাড়িতে গিয়েছি। তারপরে ওর গালে চুম্বন করি। আমার চুম্বনের পরে ওর গালে লিপস্টিকের দাগ থেকে যায়।’

এই দৃশ্যটি সঠিক ভাবে শুটিং হওয়া পর্যন্ত নবনীতকে বার বার চুম্বন করতে বলেছিলেন আমির। তবে পুরোটাই ছবির গুণমানের স্বার্থে। সে দিন শুটিং-এর সময় সাত আটবার আমিরকে চুম্বন করতে হয়েছিল নবনীতের।

অভিনেত্রী বলেন, ‘বাড়িতে ফিরে আমি বন্ধুদের বলেছিলাম, সারা দিন ধরে আজ আমির খানকে চুম্বন করেছি। এতো লটারি পাওয়ার মতো সুযোগ।’ আমিরকে শেষ দেখা গেছে ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। বর্তমানে তিনি ব্যস্ত ‘সিতারে জ়মিন পর’ ছবির কাজ নিয়ে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top