বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নিয়ম ভাঙলেন সালমান খান!


প্রকাশিত:
১২ মে ২০২১ ১৫:১৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২

 সালমান খান। ছবি: সংগৃহীত

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি বৃহস্পতিবার (১৩ মে) প্রেক্ষাগৃহের পাশাপাশি ভারতীয় একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মেও মুক্তি পাবে। এই সিনেমাটি নিয়ে তার ভক্তদের মাঝেও তৈরি হয়েছে নানা উত্তেজনা। সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এই সিনেমার গান ‘সিটি মার’। গানটি মাত্র ১০ দিনের মধ্যে বলিউডের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ১০০ মিলিয়ন ক্লাবে জায়গা করে নিয়েছে।

সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের প্রতিভাবান অভিনেত্রী দিশা পাটানি। তবে সিনেমার কিছু দৃশ্য নিয়ে তোলপাড় নেটদুনিয়া। যেখানে সালমান খান ও দিশার চুম্বন ও কিছু অন্তরঙ্গ দৃশ্য দেখা গেছে।

ক্যারিয়ারে এই প্রথম নিয়ম ভাঙলেন ‘বলিউড ভাইজান’ সালমান খান। এর আগে কখনোই তিনি তার সিনেমাতে নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেননি।

অনেকেই বলছেন, সালমান তার নীতি থেকে সরে এসেছেন। তবে সম্প্রতি দিশা কথা বলেছেন সিনেমাটির আলোচিত-সমালোচিত বিষয়গুলো নিয়ে।

বলিউডে এ পর্যন্ত কোনো চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা যায়নি সালমানকে। কিন্তু সিনেমার একটি গানে দিশার সঙ্গে তার চুম্বন দৃশ্যের দেখা মিললে এ নিয়ে শুরু হয় নানা সমালোচনা। দিশা জানিয়েছেন মজার তথ্য। চুম্বন দৃশ্যে সত্যিকার অর্থে অভিনয় করেননি সালমান। দৃশ্যটির আগে নিজের মুখ স্কচটেপ দিয়ে বন্ধ করে নিয়েছিলেন তিনি।

তবে প্রথম কোনো অভিনেত্রী হিসেবে, চুম্বন দৃশ্যে সালমানের এতো কাছাকাছি যাওয়ার ব্যাপারে দিশা বলেন, ‘আমরা সবাই অভিনয় করি। দিনশেষে চরিত্রের দাবি অনুযায়ী আমাদের অভিনয় করতে হয়। পরিচালকের নির্দেশ মতোই আমাদের কাজ করতে হয়। তবে সালমান আমাকে চুম্বন করেননি। তাই তার কিসিং নীতি ভাঙনের কোনো প্রশ্নই আসে না।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top