বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বন্ধের নির্দেশ


প্রকাশিত:
১৬ মার্চ ২০২১ ২০:০১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৫০

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ইংলিশ মিডিয়ামের ‘ও’ এবং ‘এ’ লেভেল পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ মার্চ) ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরীক্ষা না নেওয়ার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় অতিমারির কারণে শিক্ষার্থী-শিক্ষকের সুরক্ষার লক্ষে এবং এখনো পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে না আসায় বাংলাদেশের বাংলা মিডিয়াম ও সাধারণ ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পাবলিক পরীক্ষা আপাতত অনুষ্ঠিত হচ্ছে না। অন্যদিকে বর্তমানে কোভিড-১৯ অতিমারির কারণে যুক্তরাজ্য ও আমাদের প্রতিবেশী অন্যান্য দেশেও ক্যামব্রিজ পদ্ধতির পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সার্বিক বিবেচনায় এ সময়ে আমাদের দেশেও পরীক্ষা নেওয়া যুক্তিসঙ্গত হবে না মর্মে প্রতীয়মান হওয়ায় ২০২১ সালের এপ্রিল থেকে অনুষ্ঠেয় ক্যামব্রিজ পদ্ধতির ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলের পরীক্ষা না নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী ধরা পড়ে। পরে সংক্রমণ বাড়তে থাকায় ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে সরকার। সেই ছুটি দফায় দফায় বর্ধিত করা হয়। সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৩১ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top