বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ডাকসুর নির্বাচনে লড়বেন সেই উমামা ফাতেমা, প্যানেল ঘোষণা


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৫:০২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩১

ছবি সংগৃহীত

নানা অভিযোগ তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ইস্তফা দেওয়া সংগঠনটির সাবেক মুখপাত্র সেই উমামা ফাতেমা লড়বেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে। সে লক্ষ্যে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণা করেছেন তিনি।

সোমবার (১৮ আগস্ট) শেষ দিনে ডাকসু নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন উমামা।

স্বতন্ত্র এই প্যানেল থেকে তিনি লড়বেন সহসভাপতি (ভিপি) পদে। সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাবি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন বলে জানা গেছে।

উমামা ফাতেমা জানান, ‘আমরা যোগ্যতা দেখে আগামীকাল (মঙ্গলবার) প্যানেল ঘোষণা করব। আমাদের ডাকসু প্যানেল হবে শিক্ষার্থীবান্ধব।’

কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারীদের একজন উমামা ফাতেমা। তবে সম্প্রতি সহযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তিনি সংগঠনটি থেকে সরে যান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top