বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ৩১ জুলাইয়ের মধ্যে নিজস্ব ওয়েবসাইট তৈরির নির্দেশ


প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫ ১১:৩১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৮

ছবি সংগৃহীত

সোমবার (১৪ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের চিঠিটি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ের নিজস্ব ওয়েবসাইট নেই বা থাকলেও তা হালনাগাদ নয়। ফলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জাতীয় তথ্য বাতায়নের আওতায় (www.bangladesh.gov.bd) সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কার্যালয়কে স্ব-স্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং নিয়মিতভাবে তা হালনাগাদ রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থনৈতিক ব্যয় সংকোচনের লক্ষ্যে আলাদা ব্যয়ে ওয়েবসাইট তৈরি না করে জাতীয় তথ্য বাতায়নের নির্ধারিত ফ্রেমওয়ার্কে ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রতিটি ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অনুমোদিত শাখার তথ্য, শিক্ষক-কর্মচারীদের নামসহ পাঠদান রুটিন ও পাঠ্যসূচি, এমপিও সংক্রান্ত তথ্য, যোগাযোগের মোবাইল নম্বর, তথ্য সেবা কেন্দ্রের ঠিকানা, অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তার নাম ও নম্বরসহ সব তথ্য হালনাগাদ রাখতে হবে।

উল্লেখ্য, আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ওয়েবসাইট তৈরি বা হালনাগাদ করে ওয়েব ঠিকানা www.emis.gov.bd–এর DSHE/EMIS–এর IMS মডিউলে আপলোড করার জন্যও মাউশি নির্দেশ দিয়েছে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top