বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মুন্সীগঞ্জে ৪০০০ কেজি জাটকা জব্দ


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২১ ১৬:১২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:৪২

ফাইল ছবি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় চার হাজার কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ।

শনিবার (১০ এপ্রিল) ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া ঘাট এলাকায় একটি পিকআপভ্যান থেকে ওই জাটকাগুলো জব্দ করা হয়।

মাওয়া নৌ-পুলিশের ইনচার্জ সিরাজুল কবির জানান, খবর পেয়ে নৌ পুলিশ উপজেলার হলদিয়া ইউনিয়নের শিমুলিয়া ঘাট এলাকায় ধাওয়া করলে চালকসহ বাকিরা পিকআপভ্যানটি রেখে পালিয়ে যায়।

পরে ওই পিকআপভ্যানে তল্লাশি করে চার হাজার কেজি জাটকা পাওয়া যায়। ওই জাটকাগুলো ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

জব্দ করা জাটকাগুলো উপজেলার এতিমখানা ও মাদ্রাসায় বিতারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top