বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শেরপুর সীমান্ত থেকে ৯ লাখ টাকার বিদেশি মদ জব্দ


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:৩০

ছবি সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত এলাকা থেকে ৩৮০ বোতল ভারতীয় মদের বোতল জব্দ করেছে পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি পিকআপভ্যানসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩৮০ বোতল মদ জব্দ করা হয়। এসব মদ জব্দ করা হলেও মাদক কারবারি কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়েছে। তবে পুলিশ মাদক করবারিদের ধরতে অভিযান পরিচালনা করছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top