বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২


প্রকাশিত:
১২ জুলাই ২০২৩ ২২:১৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৪

ছবি সংগৃহিত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

গ্রেপ্তাররা হলেন, মো. রোমান খাঁন ও মো. সুবেল ভূঁইয়া।

মঙ্গলবার (১১ জুলাই) মধ্য রাতে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (১২ জুলাই) ডিবি গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাতে কয়েকজন ব্যক্তি রায়েরবাগ এলাকার ফুটওভার ব্রিজের নিচে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় রোমান ও সুবেলকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected], [email protected]
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top